Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবারের যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারকে এ উদ্যোগের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখার আহ্বান জানান।

হেফাজত নেতারা এই উদ্যোগকে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ বলে দাবি করেন। তারা রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের কথিত ষড়যন্ত্রের সঙ্গে ঢাবিতে স্থায়ী সরস্বতী মূর্তি নির্মাণের তৎপরতার যোগসূত্র টানেন। তাদের ভাষ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করার চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ হল শুধু একটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য নয়; বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও এর অন্তর্ভুক্ত। হেফাজত সব ধর্মাবলম্বীর প্রার্থনার অধিকার স্বীকার করে এবং হলে হিন্দু শিক্ষার্থীদের ধর্মীয় উৎসব উদ্‌যাপনের কথাও উল্লেখ করে। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনা তদন্তে সরকার, রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানায় তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।