Web Analytics

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলতে দেওয়া যাবে না। রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জনগণের অধিকার ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মানসিকতা ব্রিটিশ আমলের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি। এলাকার প্রকৃত মালিক জনগণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সেবক বলে মন্তব্য করেন তিনি। তাঁর কোনো কর্মী বা পরিবারের সদস্য অন্যায় করলে জনগণকে তা শাসন করার আহ্বান জানান। স্থানীয় নেতৃত্ব নির্বাচনে জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্তের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বগা সেতু প্রসঙ্গে মাসুদ বলেন, তিনি কৃতিত্ব চান না; দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি চান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে চেষ্টা শুরু করেন। তাঁর দাবি, জনবিচ্ছিন্ন একটি মহল সেতু নির্মাণ বন্ধে ষড়যন্ত্র করছে। সেতুটি হলে বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।