Web Analytics

শনিবার, ৯ মে ২০২৬ সালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠনের এই শপথগ্রহণ অনুষ্ঠান স্থানীয় সময় সকাল ১১টার পর শুরু হয়। রাজ্যপাল আর এন রবি তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা। মোদি হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, আসাম, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, বিহার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা। সকাল থেকেই বিপুল সংখ্যক বিজেপি নেতা-কর্মী ব্রিগেডে জড়ো হন।

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।