Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বুধবার সকালে রাজধানীর গুলশান লেক এবং মহাখালীর রাজউক ইউআরপি ভবন এলাকা পরিদর্শন করেছেন। গুলশান লেকে তিনি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি স্থাপনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালাচাঁদপুর এলাকায় প্রতিমন্ত্রী গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসটিপি স্থাপনের কাজের বিষয়ে খোঁজখবর নেন। তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। পরে গুলশান-২-এর ১৮ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকা পরিদর্শন করেন। লেকগুলোকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি মহাখালীর রাজউক ইউআরপি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই নগর গড়তে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।