Web Analytics

২০২৬ সালের ২৮ মে সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের একটি তেলবাহী জাহাজে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ডের দুটি ইউনিট ও বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নৌ বাহিনীর একটি উদ্ধারকারী দলও অভিযানে যোগ দেয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে অংশ নেয়। এছাড়া ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউট পতেঙ্গা’ ও হাই স্পিড বোট উদ্ধারে অংশ নেয়। পরে নৌ বাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

কোস্ট গার্ড জানায়, জাহাজটি অত্যন্ত বিপদজনক ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলছে এবং আগুন নিভে গেলে বিস্তারিত তথ্য জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।