Web Analytics

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি সেট, ৪৭ রাউন্ড তাজা গুলি ও আটটি দেশীয় অস্ত্র।

কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তিদের মধ্যে আরাফাত সানি টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পৌরসভার ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি বলে দাবি করা হয়েছে। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।