ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দলের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে দলীয় নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে এই সমর্থন জানান।
দলটির নেতারা জানিয়েছেন, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। তারা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারাও সামাজিক মাধ্যমে সারজিস আলমের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাকে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে বর্ণনা করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।