Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ইঙ্গিত পাওয়া গেছে। রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বেবিচক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে কার্গো বিভাগের ৯ নম্বর গেটসংলগ্ন একটি কুরিয়ার কনটেইনারে আগুন লাগে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

তদন্ত কমিটি জানায়, আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে এবং প্রযুক্তিগত ও নিরাপত্তা দিকগুলো গুরুত্বসহকারে বিশ্লেষণ করা হচ্ছে। প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, একই কারণে বারবার অগ্নিকাণ্ড ঘটায় গাফিলতির প্রশ্ন উঠেছে। তিনি সতর্ক করেন, কারও অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চূড়ান্ত প্রতিবেদনে আগুনের প্রকৃত কারণ, দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।