Web Analytics

দিল্লিতে সিজেপির বিক্ষোভে সাত হাজারের বেশি মানুষকে আটক করা নিয়ে শনিবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর, ওএইচসিএইচআর। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে পুলিশ ধরপাকড় শুরু করে এবং শনিবার দিনভর তা চলে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ডেকেছিল।

জাতিসংঘের উদ্বেগকে অযাচিত ও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অবান্তর হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে নরেন্দ্র মোদির সরকার। দিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দিয়েছে। তবে শৃঙ্খলা বজায় রাখতে যুক্তিসংগত বিধিনিষেধের মধ্যে নাগরিকেরা এই অধিকার প্রয়োগ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করে এবং অভিযোগ থাকলে সবার জন্য আদালত উন্মুক্ত। জাতিসংঘকে বিশ্বের অন্য জায়গার বিক্ষোভের দিকেও সমান নজর দেওয়ার আহ্বান জানানো হয়। সিজেপির দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর, বাতিল। অনুমতি না থাকায় পুলিশ কর্মসূচি ঠেকাতে প্রস্তুত ছিল; মুম্বই থেকে আসা তিন নেতা দীপকে, সৌরভ ও রাঙ্কাকেও দিল্লি বিমানবন্দরে আটক করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।