Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির অপরাধে সাকায়াত নামে এক কারখানা মালিককে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার সহযোগী সুমন আলীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার রাতে উপজেলার শাহানগর গ্রামের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।

অভিযান চলাকালে ৭৩ কেজি জেলি ও ৭০০ লিটার নকল দুধ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা পাবনার চাটমোহর ও শাহানগর গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নকল দুধ ও এর উপাদান জব্দ করে তা নষ্ট করা হয়েছে যাতে বাজারে আর ছড়াতে না পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।