Web Analytics

২০২৬ সালের ১ এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘আর্টেমিস-২’ মিশন। ৫৩ বছর পর মানুষ আবার চাঁদের পথে পা রাখল। এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান নিয়ে এই ঐতিহাসিক যাত্রা বর্তমানে তৃতীয় দিনে রয়েছে। নাসা জানিয়েছে, নভোচারীরা সফলভাবে ‘ট্রান্স-লুনার ইনজেকশন’ ধাপ অতিক্রম করেছেন, যা তাদের পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে সরাসরি চাঁদের দিকে পাঠিয়েছে। তারা ইতোমধ্যে লাইফ সাপোর্ট, যোগাযোগব্যবস্থা ও ম্যানুয়াল কন্ট্রোল পরীক্ষা সম্পন্ন করেছেন এবং সবাই সুস্থ আছেন।

এই মিশনের চার নভোচারী হলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার—প্রথম কৃষ্ণাঙ্গ চাঁদ অভিযাত্রী, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ—প্রথম নারী চাঁদ অভিযাত্রী, এবং কানাডার জেরেমি হ্যানসেন—প্রথম অ-মার্কিন অংশগ্রহণকারী। ১০ দিনের এই মিশনে তারা চাঁদের প্রায় ৭,৪০০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরবেন।

সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। এই সফলতা ভবিষ্যতের ‘আর্টেমিস-৩’ মিশনের পথ নির্ধারণ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।