Web Analytics

ইরানের অনুমতি নিয়ে একটি তুর্কি মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে অপেক্ষমাণ ১৫টি তুর্কি জাহাজের মধ্যে একটি এই অনুমতি পেয়েছে। তুরস্ক সরকার এ বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

উরালোগলু হাবেরতুর্ক সংবাদমাধ্যমকে বলেন, অনুমতি পাওয়া জাহাজটি পূর্বে একটি ইরানি বন্দর ব্যবহার করেছিল। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুমকি দিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে ইরানের হুমকির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।