Web Analytics

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস জানিয়েছে, ২০২৪ সালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হওয়ার পর থেকে মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানায়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৪৬৫ জন আটক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৯৩ জন পুরুষ, ৬০ জন নারী ও ১২ জন অপ্রাপ্তবয়স্ক। ফোর্টিফাই রাইটস অতিরিক্ত ভিড়, চিকিৎসায় অবহেলা ও অমানবিক পরিবেশকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

সংস্থার তথ্যমতে, অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় আটক সংখ্যা বেড়ে ২২ হাজার ৪৫ জনে পৌঁছেছে, যা সরকারি ধারণক্ষমতার চেয়ে বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর কারণ হিসেবে সেপসিস, লেপ্টোস্পাইরোসিস ও মেনিনজাইটিসসহ বিভিন্ন রোগের কথা বললেও, ফোর্টিফাই রাইটসের দাবি—অপরিচ্ছন্ন পরিবেশ, দূষিত পানি ও চিকিৎসা বিলম্বে এসব রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সাবেক আটক ব্যক্তিদের সাক্ষাৎকারে চিকিৎসা অব্যবস্থাপনা ও শাস্তির ভয়ে চিকিৎসা না চাওয়ার অভিযোগ উঠে এসেছে।

ফোর্টিফাই রাইটস আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের ‘নেলসন ম্যান্ডেলা রুলস’ অনুযায়ী আটক ব্যক্তিদের সমমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।