সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর সবচেয়ে বড় হামলা এখনো চালানো হয়নি। সিএনএন সঞ্চালক জেক ট্যাপারকে তিনি জানান, যুক্তরাষ্ট্র বিশ্বের শ্রেষ্ঠ সামরিক বাহিনী ব্যবহার করছে এবং অভিযানটি অত্যন্ত শক্তিশালীভাবে এগোচ্ছে। ট্রাম্প বলেন, বড় ঢেউটি এখনো আসেনি, তবে খুব শিগগিরই তা আসবে।
যুদ্ধ কতদিন চলতে পারে, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এটি প্রায় এক মাস স্থায়ী হতে পারে। তিনি চান না যুদ্ধ দীর্ঘ হোক এবং মনে করেন এটি চার সপ্তাহের মধ্যেই শেষ হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ওপর ইরানের আক্রমণকে বড় বিস্ময় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে বলেছিল যে তারা পরিস্থিতি সামলাবে, কিন্তু এখন ওই দেশগুলো নিজেরাই লড়াইয়ে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে। তাদের ভূমিকা সীমিত থাকার কথা থাকলেও তারা আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চাইছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।