Web Analytics

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সড়ক খাতে জবাবদিহিতা আনতে মন্ত্রণালয় কাজ করছে। ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং পরিবহন তত্ত্বাবধানে যেসব জায়গায় ব্যত্যয় ঘটছে, সেখানে জবাবদিহিতা আনার চেষ্টা চলছে।

চাঁদা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি বিভিন্ন সংগঠনে যেমন মসজিদ কমিটি ও রিহ্যাবে নিয়মিত চাঁদা দেন, যা বৈধ। তবে কেউ যদি রাস্তায় অবৈধভাবে টাকা নেয়, সেটি অবৈধ। তিনি বলেন, ট্রাক মালিক সমিতি নিজেদের কল্যাণে যে টাকা নেয়, তা বৈধ, কিন্তু অবৈধ চাঁদা আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, বড় কোনো পরিবর্তন না এলেও যাত্রার মান উন্নয়নে মন্ত্রণালয় জোরালো ভূমিকা রাখছে, যাতে যাত্রীরা স্বস্তি পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।