Web Analytics

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোরকে টুরিস্ট হাব হিসেবে গড়ে তুলে সেখানে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। ৭ আগস্ট শুক্রবার দুপুরে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি নাটোরের পরিচিতি তুলে ধরে বলেন, জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, উত্তরা গণভবন, রাজবাড়ি, হালতি বিল ও চলনবিলকে ঘিরে নাটোরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তবে এলাকায় পর্যাপ্ত আবাসন ও পর্যটন সুবিধা গড়ে ওঠেনি এবং অনেক মানুষ নাটোর সম্পর্কে বিস্তারিত জানেন না। পর্যটকদের থাকা ও অবস্থানের জন্য সব সুবিধাসম্পন্ন অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে বলে তিনি জানান।

পরিদর্শনের সময় সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হালতি বিল পরিদর্শন শেষে এক জনসভায় দুলু বলেন, প্রতিবছর সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক নাটোরে আসেন, কিন্তু থাকা-খাওয়ার সুব্যবস্থার অভাবে অনেকে নিরুৎসাহিত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।