গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে আদালতের চূড়ান্ত রায় সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জানান, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। বর্তমান সরকার সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি বলেন, রাজনৈতিক কারণে কোনো বিচারবহির্ভূত পদক্ষেপ নেওয়া হবে না, যেমনটি অতীতে আওয়ামী লীগ সরকার করেছে।
সরকারি কর্মকর্তারা পুনরায় উল্লেখ করেন যে আদালতের সিদ্ধান্তই সরকারের পদক্ষেপ নির্ধারণ করবে এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।