Web Analytics

রাজধানীর চানখারপুল এলাকায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আহমদ বিশেষায়িত হাসপাতালের আইসিইউ ও জরুরি বিভাগ ছাড়া বাকি কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৫০ শয্যার অথেনটিক হাসপাতাল ও একটিভ ব্লাড ব্যাংকের কার্যক্রমও বন্ধ করা হয়। প্রাইম টিজি হাসপাতালের ব্লাড ব্যাংক সিলগালা করে ৬০ হাজার টাকা জরিমানা এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে একজন দালালকেও আটক করা হয়।

অভিযানে দেখা যায়, আহমদ বিশেষায়িত হাসপাতাল অক্সিজেন সিলিন্ডার ও জেনারেটর একই স্থানে রেখেছে এবং জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম নেই। একটিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং ট্রান্সফিউশন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগ আনা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যখাতের মানোন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।