Web Analytics

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুর জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক জাকির আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ হ ম শামসুল মুক্তাদির ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের বরাতে জাকির আহম্মেদের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

এদিকে, এক ব্যবসায়ী অপহরণ ও সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে জাকির আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।