Web Analytics

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেছেন, ৬ হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের নামে ইসলামী ব্যাংকের ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ার সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নুর নবী মানিকের অভিযোগ, ব্যাংকটির প্রশাসক জহির হোসেন মূলধন সংগ্রহের প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, ইসলামী ব্যাংককে সরকার বা এস আলমের হাতে দেওয়া যাবে না এবং প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

ফোরামের দাবির মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে আলোচনা করে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত, অপপ্রচার রোধ, লুণ্ঠিত অর্থ উদ্ধার, অভিযুক্তদের পুনর্বাসন বন্ধ এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন। দাবি না মানলে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে মানিক জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।