Web Analytics

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৫তম সভা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সদস্যরা বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা ও বিনিয়োগ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।

বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা পর্যালোচনা শেষে সভায় সেগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচিত বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। বিনিয়োগ পুনরুদ্ধারসহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়েও সভায় আলোচনা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।