Web Analytics

গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৭৪৩ ফিলিস্তিনি নিহত ও ৪,৮৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে এই হতাহতের ঘটনা ঘটছে। আল জাজিরা জানায়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। জিএইচএফ ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। সংস্থাটি তা অস্বীকার করলেও মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফ বন্ধের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই সংস্থাকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।