Web Analytics

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হওয়া একটি বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। রূপের গাং সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি নদীতে ভাসতে থাকে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি ২১ নভেম্বর রাত ১১টার দিকে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২২ নভেম্বর রাত ৮টার দিকে ইঞ্জিন বিকল হলে বোটে থাকা এক পুণ্যার্থী জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।