Web Analytics

শ্রমবাজারসংক্রান্ত বিভিন্ন তথ্যের পর্যালোচনায় দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষ করে এন্ট্রি-লেভেলের বিশ্লেষণধর্মী ও কেরানিসুলভ পদে তরুণদের চাকরিতে প্রবেশের সুযোগ সংকুচিত করছে। দক্ষিণ কোরিয়ায় জুলাই ২০২২ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত ১৫ থেকে ২৯ বছর বয়সীদের চাকরি ২ লাখ ১১ হাজার কমেছে। এর মধ্যে ২ লাখ ৮ হাজার চাকরি কমেছে এআইয়ের প্রভাবে বেশি থাকা খাতে। একই সময়ে ৫০ ঊর্ধ্বদের চাকরি বেড়েছে ২ লাখ ৯ হাজার।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে, ২০২৩ সালে দুই দশকের সর্বনিম্নে নামার পর বৈশ্বিক তরুণ বেকারত্ব আবার বাড়তে শুরু করেছে। চীনে শিক্ষার্থী বাদে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্ব আগস্ট ২০২৬-এ ১৮ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়, যা জুলাইয়ে ছিল ১৭ দশমিক ৯ শতাংশ। আইএমএফের বিশ্লেষণে বাংলাদেশসহ কয়েকটি এশীয় দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব তুলনামূলক বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের বেকারত্বের হার ৭ দশমিক ২ শতাংশ এবং গত এক বছরে মাত্র ১২ শতাংশ তরুণ কোনো প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিবেদনে ডিজিটাল সাক্ষরতা, এআই টুল ব্যবহারের দক্ষতা, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান সেবা ও সামাজিক সুরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।