Web Analytics

বাজেট ঘাটতি পূরণে ২০২৫–২৬ অর্থবছরে ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২৩ জুন পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার কোটি টাকার বেশি, যেখানে মূল বাজেটে লক্ষ্য ছিল এক লাখ চার হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এই লক্ষ্য বাড়িয়ে এক লাখ ১৮ হাজার কোটি টাকা করা হয়।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, বৈদেশিক ঋণপ্রবাহে ধীরগতি এবং সরকারি ব্যয় বৃদ্ধির কারণে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগের অর্থবছরের তুলনায় সরকারের নিট ব্যাংক ঋণ ২৯ হাজার ৭৪৬ কোটি টাকা বা ২৭ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

অর্থবছর শেষে ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৯৮২ কোটি টাকা, যা আগের বছরের পাঁচ লাখ ৫০ হাজার ৯০৫ কোটি টাকার তুলনায় বেশি। নতুন ২০২৬–২৭ অর্থবছরে ব্যাংক থেকে এক লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।