Web Analytics

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাতে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টায় করাচির উদ্দেশ্যে যাত্রা করে। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনঃস্থাপনের সূচনা করে।

বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই রুট দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ছেড়ে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন। শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার একই সময়সূচিতে ফ্লাইট পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।