Web Analytics

দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছে দুদক। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম ও নাছরীন শামস দেশ ত্যাগের চেষ্টা করছিলেন।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের ফলে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশ ত্যাগ করতে পারবেন না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।