বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভা ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান চেয়ারে বসে আছেন, আর তার পায়ের কাছে বসে আছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ভিডিওটি প্রকাশের পর রাকিবকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বুধবার তিনি নিজের ফেসবুকে ভিডিওটির পূর্ণাংশ প্রকাশ করে ঘটনার ব্যাখ্যা দেন।
রাকিব জানান, ২৭ জানুয়ারি জনসভায় তারেক রহমান নিজেই তাকে পাশে বসার নির্দেশ দেন। কেডস পরা থাকায় বসতে অসুবিধা হচ্ছিল, পরে এক নেতা পরামর্শ দেন সামনে বসতে, যা তিনি চেয়ারম্যানের অনুমতি নিয়েই করেন। তিনি বলেন, ভিডিওর খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
রাকিব আরও বলেন, সিনিয়র নেতাদের উপস্থিতিতেও তাকে পাশে বসার সুযোগ দেওয়া ছিল সম্মানের। তিনি সবাইকে ধৈর্য ধরে তারেক রহমানের ভিশন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান, উল্লেখ করেন যে তিনি মাত্র এক মাস আগে দেশে ফিরেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।