Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় তাঁর প্রথম ভাষণ দেবেন। সেখানে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা তুলে ধরবেন তিনি। দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থানও স্পষ্ট করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ভাষণে আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার গুরুত্ব পাবে। বাংলাদেশ স্বেচ্ছায়, নিরাপদ, সম্মানজনক ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনকে সংকটের একমাত্র স্থায়ী সমাধান হিসেবে আবারও তুলে ধরবে।

২৩ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গাবিষয়ক সাইড ইভেন্টে এবং জাতিসংঘ মহাসচিবের জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের ঝুঁকিবিষয়ক বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন তিনি। সফরে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে। ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাঁর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।