Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর সংসদে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বাংলাদেশের রপ্তানির ওপর চাপ সৃষ্টি করেছে এবং পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিট্যান্সেও প্রভাব পড়তে পারে। সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলছে। এর ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয়, শিপিং ও বীমা খরচ বেড়ে গেছে এবং রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, যেখানে তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় লজিস্টিক ব্যয় কমানো ও যুদ্ধ-অঞ্চলের বাইরের বাজার সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংসদে সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান ও ভারতের সঙ্গে সর্বাধিক বাণিজ্য ঘাটতির তথ্যও উপস্থাপন করেন।

জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত এবং এটি মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না, কারণ উৎপাদন ও পরিবহন খরচে এর প্রভাব সামান্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।