Web Analytics

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ইসরাইলের প্রতি ‘নিষ্ঠুরতা’ বন্ধ এবং গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর অনুযায়ী, সাফিয়াকে ইসরাইলের নাফহা কারাগারে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ক্যালামার্ড প্রশ্ন তোলেন, কেন এমন নিষ্ঠুরতা চলছে এবং কেন ইসরাইলি কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সক্ষম ব্যক্তিরা বারবার ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, ডক্টর সাফিয়ার তার প্রিয়জনদের সঙ্গে থাকা এবং অসংখ্য মানুষের সেবা দেওয়া প্রয়োজন, নির্জন কারাবাস তার জন্য সবচেয়ে অনুপযুক্ত স্থান।

অ্যাগনেস ক্যালামার্ড বিশ্বজুড়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার রক্ষা, প্রচারণা ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দিচ্ছেন। এই তথ্য আলজাজিরা সূত্রে প্রকাশ করেছে আমার দেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।