Web Analytics

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ২০২৬ সালের ৮ এপ্রিল দুপুরে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে এ অভিযান শুরু হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করছে।

কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড বন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো খাদ্য, জ্বালানি বা ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙরে থাকতে দেওয়া হচ্ছে না। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।