Web Analytics

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া নামাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকের সঙ্গে করমর্দন করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মা-বাবার কবর জিয়ারত করেন এবং এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।