Web Analytics

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচারের নতুন যুগের সূচনা করা কিংবদন্তি মিডিয়া উদ্যোক্তা টেড টার্নার মারা গেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টার্নার এন্টারপ্রাইজের এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুকালে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা তার পাশে ছিলেন।

ওহাইওতে জন্ম নেওয়া টার্নার ১৯৮০ সালের ১ জুন বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন চালু করেন। শুরুতে অনেকেই উদ্যোগটিকে অবাস্তব মনে করলেও, পরবর্তীতে সিএনএন বিশ্বস্ত সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি আন্তর্জাতিক সংবাদ পরিবেশনে নতুন ইতিহাস গড়ে এবং টার্নার সেই বছর টাইম ম্যাগাজিনের ‘ম্যান অব দ্য ইয়ার’ হন।

‘মাউথ অব দ্য সাউথ’ নামে পরিচিত টার্নার পারিবারিক বিলবোর্ড ব্যবসা থেকে বিশাল মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলেন। ২০১৮ সালে তিনি জানান, তিনি লিউই বডি ডিমেনশিয়া রোগে আক্রান্ত। দীর্ঘ অসুস্থতার পর তার মৃত্যু বৈশ্বিক সংবাদমাধ্যমের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।