Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের সৃষ্টি করা বিশৃঙ্খলার অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বোঝা পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানবিরোধী যুদ্ধ থেকে সৃষ্ট অস্থিরতার দায়ও ওয়াশিংটন তেহরানের ওপর চাপাতে চাইছে।

বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছে, তার আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। তিনি ওই যুদ্ধকে অবৈধ ও বর্বর হিসেবে বর্ণনা করেন এবং বলেন, হামলার ফলেই এই অস্থিরতা তৈরি হয়েছে।

ইরানের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এখন এর খরচ বহনের দায়িত্ব পুরো বিশ্বের ওপর দিতে চাইছে। একই সঙ্গে ইরানকে বিশৃঙ্খলার দায়ী হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাঘাই এই অবস্থানকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।