Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের তেল, গ্যাস, ধাতু, মূল্যবান পাথর ও অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদের আনুমানিক মূল্য তিন ট্রিলিয়ন ডলারের বেশি। এই সম্পদের বড় অংশ এখনো মাটির নিচে রয়েছে এবং উত্তোলন শুরু হয়নি। যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক দুর্বলতার মধ্যেও দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রতিবেদনে দেশের সাধারণ ও উন্নয়ন বাজেট প্রায় ১০ বিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে।

২০০৭ সালের সমীক্ষা এবং ২০১১ সালে আফগানিস্তান জিওলজিকাল সার্ভে ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্যের ভিত্তিতে সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন, পারদ, তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ চিহ্নিত হয়েছে। সম্পদকে ধাতু, মূল্যবান পাথর, বিরল উপাদান এবং তেল-গ্যাস-কয়লা—এই চার ভাগে বিভক্ত করা হয়েছে। ধাতব খনিজের মূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি এবং লিথিয়ামের মূল্য এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে কিছু অনুমান রয়েছে।

প্রতিবেদনে প্রায় ৩০০ কোটি টন লৌহ আকরিক, সর্বোচ্চ ৬০ লাখ টন তামা, ১৬০ কোটি ব্যারেল তেল এবং ৫০০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের কথা বলা হয়েছে। কয়লার মজুদ প্রায় ১০০ কোটি টন। তালেবান সরকার কয়েকটি খনি ইজারা দিয়েছে এবং ২০২৩ সালের জুলাইয়ে দৈনিক তেল উৎপাদন ১,২০০ টনে উন্নীত করার ঘোষণা দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।