Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ১৫টির বেশি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ফলাফলে তিনি সন্তুষ্ট নন, গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। এসব নির্দেশিকায় নাগরিকদের ইরান ভ্রমণ এড়াতে এবং যারা বর্তমানে সেখানে আছেন তাদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

কূটনীতিকদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরিদর্শন প্রক্রিয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও স্ট্রাইক এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।