Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ট্রেলিয়া এই হামলায় অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। খবরটি প্রকাশ করেছে আল–জাজিরা।

ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনপূর্ণ। ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের সম্পৃক্ততার অভিযোগে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়, যদিও তেহরান অভিযোগ অস্বীকার করে। অতীতে ইরাক যুদ্ধসহ বহু মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অংশ নিলেও এবার ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এই অবস্থান দেশটির পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্য ইস্যুতে আরও সতর্ক ও স্বাধীন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।