Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালত এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, এস কে সুরকে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন এবং ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন চার্জশিট দাখিল করেন। ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন এবং সাতজন সাক্ষীর সবাই সাক্ষ্য দেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক, এবং তিনি তখন থেকেই কারাগারে আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।