Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মফিজুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি ইউনিয়ন ভূমি অফিসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণ করে নিজের পকেটে রাখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সেবাগ্রহীতারা অভিযোগ করেছেন, ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যেই ঘুষের লেনদেন হয় এবং টাকা ছাড়া কোনো কাজ করা হয় না। এক সেবাগ্রহীতা জানান, দুটি দলিল খারিজের জন্য তাকে ৯ হাজার টাকা দিতে হয়েছে। আরেকজন দালাল পরিচয়ধারী ব্যক্তি বিভিন্ন সেবার জন্য নির্দিষ্ট টাকার হার উল্লেখ করেন। অভিযুক্ত মফিজুল ইসলাম মন্তব্য না করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন জানিয়েছেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। ভিডিওর সত্যতা যাচাই করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।