Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত মোজতবা খামেনির সঙ্গে তার দেখা হয়নি, তবে সুযোগ পেলে তিনি অবশ্যই দেখা করতে চান। ভবিষ্যতে কোনো এক সময় এ সাক্ষাৎ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি জানেন না কখন দেখা হবে, তবে মনে করেন মোজতবা ইরানে অত্যন্ত সম্মানিত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানে আকস্মিক হামলা চালায়, যাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন নিহত হন। তবে তার ছেলে মোজতবা খামেনি অল্পের জন্য বেঁচে যান। পরে ৮ মার্চ তেহরান তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। এরপর থেকে তার বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হচ্ছে, যদিও এখনো কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশিত হয়নি।

ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার প্রেক্ষাপটে এসেছে, যেখানে তিনি মনে করেন মোজতবা খামেনি যুক্ত আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।