Web Analytics

জেরুজালেমে আল-আকসা মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে জায়গা না থাকায় অনেকে বাইরে নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শেখ ইউসুফ আবু স্নেইনাহ। অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, নামাজ চলাকালে ইসরাইলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেয় এবং মুসল্লিদের মধ্যে চলাফেরা করে।

এর আগে জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন ঘোষণা দেন, বুধবার হবে রমজানের প্রথম দিন। সাম্প্রতিক সময়ে অধিকৃত পূর্ব জেরুজালেমে, বিশেষ করে ওল্ড সিটি ও আল-আকসা প্রাঙ্গণে উত্তেজনা বেড়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং অস্থায়ী নিষেধাজ্ঞাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

জেরুজালেম গভর্নরেটের তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে ২৫০টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসরাইলি পুলিশ আল-আকসার ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।