Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী সোমবার বিকেলে স্থানীয় এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। স্থানীয় বিএনপি নেতারা তাদের দলে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারী।

বিএনপিতে যোগ দেওয়ার পর এসব নেতাকর্মী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গণতন্ত্র ও জনগণের অধিকার খর্ব হচ্ছে। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার বলেন, তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, যা ভবিষ্যতে দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।