Web Analytics

২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

সরকার আমন ধান প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করবে। আগামী ১৪ নভেম্বর আমন ধান সংগ্রহ শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবং একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করা এবং সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করা এ সংগ্রহ অভিযানের উদ্দেশ্য। সভায় দেশের খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।