Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এই চিঠিতে তিনি দৈনিক যুগান্তরে প্রকাশিত বিএনপির ‘জামায়াতকে রাজনৈতিভাবে নির্মূল করতে হবে’ সংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে ডা. ইরান মির্জা ফখরুলকে আহ্বান জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নির্মূলের রাজনীতি পরিহার করতে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ জিয়াউর রহমান বাকশালের ধ্বংসস্তূপ থেকে লেবার পার্টিসহ সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০০১ সালে জামায়াতের সমর্থনে সরকার গঠন করেছিলেন।

ডা. ইরান সতর্ক করেন যে, বিরোধী দল নির্মূলের চিন্তা আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অনুরূপ। তিনি বিএনপিকে আহ্বান জানান, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের রায় বাস্তবায়নে এগিয়ে যেতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।