Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগ রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোরে পরিচালিত এ অভিযানের তথ্য জানানো হয় ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন ও এর যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়। প্রথম গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা-রমনা বিভাগের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।