Web Analytics

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ভোরে ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার মামলায়ও শিরীন শারমিন অভিযুক্ত। ২০২৪ সালের ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার শিরীন শারমিন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। টিপু মুনশি বর্তমানে ওই মামলায় কারাগারে আছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শিরীন শারমিন আত্মগোপনে ছিলেন এবং একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।