Web Analytics

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আশাবাদী। তিনি আরও বলেন, চলতি সপ্তাহের শুরুতে প্রস্তাবিত ১৫ দফা চুক্তির বিষয়ে ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

এই ঘোষণা এসেছে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে। ইরানের রাজধানী তেহরানে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ মাসে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক ভারী পানি প্ল্যান্টে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।