Web Analytics

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল-২। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি রয়েছেন। প্রসিকিউশনের আবেদনের পর আদালত এ সিদ্ধান্ত দেয়। গত বছরের ১৮ জুন হাদি এ জবানবন্দি দিয়েছিলেন। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আবেদনটি মঞ্জুর করে।

অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সব আসামিই বর্তমানে পলাতক। এর আগে ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বদরুদ্দীন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল।

জবানবন্দিতে হাদি তার শিক্ষাজীবন, সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ততা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার বিস্তারিত বর্ণনা দেন, যেখানে তিনি রাজনৈতিক ও সংগঠনের নেতাদের বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।