Web Analytics

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রতিটি এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান। তিনি বলেন, গ্যাং সদস্যদের নাম, বাবার নাম ও ছবিসহ তালিকা তৈরি করতে হবে এবং যারা তাদের আশ্রয় দেবে, সেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, স্কুলগামী মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তার স্ট্যাটাসে স্থানীয়রা বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ তুলে ধরেন। সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাশিম উদ্দিন মন্তব্যে জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়েছে এবং স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করছে। তিনি স্কুল সময় পুলিশি টহল বাড়ানোর পরামর্শ দেন। রাসেল পাঠান নামে এক ব্যক্তি অভিযোগ করেন, উচাখিলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বেশি এবং তারা চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে বুধবার তিনি রমজান উপলক্ষে বাজার মনিটরিং টিম গঠনের আহ্বান জানিয়ে আরেকটি স্ট্যাটাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।